শরীরে ৪টি লক্ষণ দেখা মাত্র”ই যোগাযোগ করুন ডাক্তারের সাথে

GS News 24GS News 24
  প্রকাশিত হয়েছেঃ  ১২:০২ পিএম, ০৭ মার্চ ২০১৮

স্টাফ রিপোর্টারঃ>>>

মানবদেহে কখন কী ভাবে রোগ বাসা বাঁধে, তার কোনও ঠিক ঠিকানা নেই। অনেক সময় তৎক্ষণাৎ বোঝা গেলেও, এমন বহু রোগ আছে যা বুঝতে আপনার-আমার বেশ কয়েক বছর সময় লেগে যায়। আর তত দিনে সেই রোগ অনেক গভীরে পৌঁছে যায় এবং আমাদের জন্য বিশাল এস সমস্যার কারন হয়ে দাডায়।

শরীরে যে সব রোগ বাসা বাঁধে, তার অধিকাংশই স্ট্রেস থেকে আসে। এমনকী মানসিক ব্যাধিও দেখা দিতে পারে এই স্ট্রেস থেকে। ‘নাফিল্ড হেলথ’-এর বিশেষজ্ঞ টিম হিপগ্রেভ জানিয়েছেন, শরীরে চারটি লক্ষণ দেখলেই বুজে নিতে হবে, আপনার দেহে কোন রোগ বাসা বাঁধতে শুরু করেছে।

  কী সেই লক্ষণগুলি—
• কোন কাজ করার ক্ষমতা আস্তে আস্তে কমতে থাকলে বা শরীরে এনার্জির অভাব বোধ করলে বুঝবেন রোগ বাসা বাঁধছে আপনার শরীরে। মূলত স্ট্রেস থেকেই এই লক্ষণ দেখা দেয়। এর থেকে হরমোন জনিত সমস্যাও তৈরি হয় ও মানসিক ব্যাধি, ঘুম কম হওয়া ইত্যাদিও দেখা দিতে পারে।

• চোয়ালে ব্যথা বা দাঁত কিড়মিড় করা, মাথায় ব্যথা, দাঁতের সমস্যা— ইত্যাদিও হয় স্ট্রেস ও অ্যাংজাইটি থেকে। অনেক সময়ে ঘুমের মধ্যেও অনেকেই দাঁতে দাঁত ঘষতে থাকেন, যার ফলে মাড়ি বা জিভি কেটে যায় অনেক সময়। এর খেকে মুখে ইনফেকশন পর্যন্ত ও হয়ে যেতে পারে। মুখের ইনফেকশন বছরের পর বছর ফেলে রেখে দিলে মুখে ক্যানসার পর্যন্ত হতে পারে।

• প্রায়ই অসুস্থ হয়ে পড়ছেন? অর্থাৎ বুজে নিতে হবে আপনার শরীরে রোগ প্রতিরোধ করার ক্ষমতা কমে গিয়েছে। নিয়মিত এমন হতে থাকলে এক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের কাছে যান।
• স্ট্রেস থেকে রোজকার খাদ্যাভ্যাসও বদলে যায় আমাদের। স্ট্রেস থাকলে তখন ভাত রুটির থেকেও চটজলদি খাবার খাওয়ার প্রবণতা বেড়ে যায় অনেক। খিদে খুব বেড়েও যেতে পারে, আবার কমেও যেতে পারে। খাদ্যাভ্যাসে পরিবর্তন মানে পেটের বড় অসুখের ইঙ্গিত এটি। তাই দেরি না করে যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নিন।

আপনার মতামত লিখুন :