গরমে বাসায় বসে বানান ঠাণ্ডা ঠাণ্ডা ‘ললিপপ’

GS News 24GS News 24
  প্রকাশিত হয়েছেঃ  ১২:৩৪ পিএম, ১৩ মার্চ ২০১৮

ঠাণ্ডা ঠাণ্ডা ললিপপ, তাও নিজের বানানো! কেমন হবে ব্যাপারটা? চারপাশে গরমের দমকা বাতাস শুরু হয়ে গেছে। তেষ্টা মেটাতে কেউ তুলে নিচ্ছেন আইসক্রিম, ঠাণ্ডা পানীয় বা শরবত। কিন্তু চাইলেই বাড়িতে বানাতে পারেন ছোট থেকে বড় সবার জিভে জল আনা ললিপপ।

 

  • নিয়ে নিন- ৩ কাপ স্ট্রবেরি স্লাইস, আধাকাপ আনারসের জুস, ২ কাপ আনারস চাঙ্ক, ৪ টেবিল চামচ সিরাপ। এই সিরাপ তৈরি করতে লাগবে ১ কাপ পানির সাথে ১ কাপ চিনি।
  • এবার ব্লেন্ডারে আনারসের চাঙ্কের সাথে আনারসের জুস মিশিয়ে ব্লেন্ড করে নিন। এর সাথে মিষ্টি বুঝে এক চামচ সিরাপ ভালো করে মেশান।
  • মিশ্রণটি পাত্রে ঢেলে ব্লেন্ডারের জগ ধুয়ে নিয়ে এতে স্ট্রবেরির টুকরো, আনারসের জুস ও দুই চামচ সিরাপ নিয়ে ব্লেন্ড করে নিন।
  • এবার আইসক্রিম বসানোর পাত্রে স্ট্রবেরির মিশ্রণটি ঢেলে আনারসের মিশ্রণটি ঢালুন। এভাবে লেয়ার করে দিন।
  • তারপর তিন ঘণ্টার জন্য ফ্রিজে রেখে দিন।
  • জমে গেলে এবার ফ্রিজ থেকে বের করে একটি পাত্রে পানি নিয়ে আইসক্রিম ট্রেটি বসিয়ে দিন। তাহলে পরিবেশনের সময় তাড়াতাড়ি ললিপপগুলো বের হয়ে আসবে।

আপনার মতামত লিখুন :