ফেনীতে বাস-টমটম সংঘর্ষে নিহত ৩

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:৩৯ পিএম, ০৩ ডিসেম্বর ২০১৮

দাগনভূঞা প্রতিনিধিঃ>>>>>>
ফেনীর দাগনভূঞায় যাত্রীবাহী বাস ও টমটমের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

সোমবার দুপুর দেড়টার পর উপজেলার দুধমুখা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দাগনভূঞা থানার ওসি আবু জাফর সালেহ  এ তথ্য নিশ্চিত করে তিনি বলেন, নিহতদের মধ্যে টমটমচালকের পরিচয় জানা গেছে। তার নাম ইসমাইল। বাড়ি নোয়াখালী জেলার সেনবাগে। বাকিদের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি।

ওসি আরও বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই এক নারী নিহত হন। তাকে নোয়াখালীর বসুরহাট এলাকার একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর ঘাতক বাসটিকে জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন বলে জানান তিনি।

আপনার মতামত লিখুন :