জঙ্গিবাদের সব নেটওয়ার্ক গুঁড়িয়ে দিয়েছে পুলিশ : আছাদুজ্জামান মিয়া
স্টাফ রিপোর্টার :>>>>
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, বাংলাদেশে এখন জঙ্গিবাদের কোনো নেটওয়ার্ক নেই, সব গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ পুলিশ। একইভাবে মাদকের আখড়ায় অভিযান চলতে থাকবে। ঢাকার সব মাদক ব্যবসায়ীকে চিহ্নিত করে একে একে গ্রেফতার করা হচ্ছে। এবং এটি অব্যাহত থাকবে
মঙ্গলবার রাজধানীর গুলিস্তান এলাকায় দুঃস্থদের মাঝে ঈদ বস্ত্র বিতরণের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।
ডিএমপি কমিশনার আরও বলেন, মাদক ব্যবসায়ী, তাদের সহযোগী, মদদদাতা, আশ্রয়দাতারা যতই প্রভাবশালী আর ক্ষমতাধর হোক না কেন, কোমরে দড়ি বেঁধে আদালতে পাঠানো হবে তাদের। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর কারো বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার খবর পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে সাথে সাথে।
তিনি আরও বলেন, সোমবার রাতে রাজধানীর হাতিরঝিল ও মধুবাগ এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০ জন মাদক সেবনকারী ও মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে অবশ্য যাচাইবাছাই করে তাদের মধ্যে ১৭ জনকে ছেড়ে দেয় পুলিশ।



