কফি সম্পর্কে মজার কিছু তথ্য

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ১২:১৪ পিএম, ০৪ মার্চ ২০১৯

জিএসনিউজ ডেক্সঃ>>>

কফি পছন্দ করেন না এমন মানুষের সংখ্যা খুবই কম। মেঘলা সকালে এক কাপ কফি কিংবা ক্লান্ত দুপুরে এক কাপ কফি সঙ্গী করে নেন অনেকেই। কফি বীজ থেকে তৈরি এ পানীয় পুরো বিশ্বেই বেশ জনপ্রিয়। অনেকে খানিকটা তেতো স্বাদের ব্ল্যাক কফি পছন্দ করেন। আবার অনেকের পছন্দের তালিকায় থাকে ক্রিম আর দুধ মেশানো কফি।

১৫৯৮ খ্রিস্টাব্দে ডাচ শব্দ koffie মাধ্যমে coffee শব্দটি ইংরেজি ভাষায় গৃহীত হয়। ডাচ শব্দটি আবার এসেছে তুর্কি শব্দ kahve থেকে। এখানেই শেষ নয়। তুর্কি এই শব্দটি আগমন ঘটেছে আরবি qahwa শব্দেরই উচ্চারণ ভেদ থেকে।

কফি সম্পর্কে আরও কিছু মজার তথ্য রয়েছে যা হয়ত আপনার অজানা। চলুন তবে জেনে নেওয়া যাক এমন কিছু তথ্য-

● বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ বাজারজাত পণ্য হলো কফি। এই তালিকায় প্রথমে রয়েছে পেট্রোলিয়াম।

● মার্কিনীরা কতখানি কফি পান করে জানেন? প্রতি বছর প্রায় ১১০ বিলিয়ন কাপ!

● দক্ষিণ ও মধ্য আমেরিকায় বিশ্বের চাহিদার দুই/তৃতীয়াংশ কফি উৎপাদিত হয়। কিন্তু কফির উদ্ভব হয়েছিল পূর্ব আফ্রিকায়।

● কফি পানে হৃদপিণ্ডের গতি বৃদ্ধি পায়। এটি শরীরে উদ্যম ও উৎসাহ তৈরি করে।

● ক্যাফেইনযুক্ত বা বিহীন, যেকোনো কফিই ডায়াবেটিসের ঝুঁকি কমায়। একইসঙ্গে কমায় ক্যানসারের ঝুঁকিও।

আপনার মতামত লিখুন :