সহজ উপায়ে দাঁত সাদা করতে কিছু ঘরোয়া উপায়।

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:৫৮ পিএম, ০৫ জানুয়ারি ২০১৭

দাঁত পরিষ্কার করতে চিকিৎসকের কাছে গিয়ে স্কেলিং করানো যায়। তবে তাতে যেমন খরচ তেমনি নিয়মিত স্কেলিং করানোর কারণে দাঁত দ্রুত ক্ষয় হয়ে যেতে পারে।

তাই সহজ উপায়ে দাঁত পরিষ্কার রাখার কিছু ঘরোয়া উপায় জানিয়েছে স্বাস্থ্যবিষয়ক এক ওয়েবসাইট।

বেইকিং সোডা ও লেবুর রস: বেইকিং সোডার সঙ্গে লেবুর রস মিশিয়ে পেস্ট তৈরি করে তা দিয়ে দাঁত ব্রাশ করলে দাঁতের উপরের অংশের হলদে-ভাব দূর হয়। ব্রাশ করতে না চাইলে পেস্টটি ১ মিনিট দাঁতে মাখিয়ে রাখলেও উপকার মিলবে। তবে পেস্ট ব্যবহারের আগে দাঁত থেকে লালারস মুছে বা শুকিয়ে নিতে হবে।

নারিকেল তেল: সকালে দাঁত ব্রাশ করার আগে এক টেবিল-চামচ নারিকেল তেল নিয়ে কুলিকুচি করলে দাঁত হবে ঝকঝকে সাদা। শুনতে অবাক লাগলেও নারিকেল তেলে থাকা ‘লওরিক অ্যাসিড’ দাঁতের ফাঁকে জমে থাকা ব্যাক্টেরিয়া ধ্বংস করে। দাঁত ব্রাশ করার আগে ১০ থেকে ১৫ মিনিট ভালোমতো তেলটি দিয়ে কুলিকুচি করতে হবে।

লবণ ও সরিষার তেল

দাঁত পরিষ্কার করার নানান উপায় রয়েছে আয়ুর্বেদিক চিকিৎসায়। এরমধ্যে জনপ্রিয় হল সরিষার তেল, লবণ ও তুলসি পাতার মিশ্রণে তৈরি পেস্ট। নীমডালে এই পেস্ট মাখিয়ে দাঁত পরিষ্কার করতে হবে।

ফিটকিরি ও কয়লা: দাঁত সাদা করার পুরানো পদ্ধতি কয়লা। টুথপেস্টের পরিবর্তে লবণ, কয়লার মাজন ও ভাজা ফিটকিরির মিশ্রণ দিয়ে দাঁত মাজলে দাঁত হবে ঝকঝকে।

আপনার মতামত লিখুন :