জেনে নিন সারা জীবনে কতটা লিপস্টিক খান মহিলারা

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:২৩ পিএম, ৩১ জুলাই ২০১৭

দুই থেকে তিন রকমের মোম, উল গ্রিজ, পেট্রোলিয়াম- এর কোনওটাই মানুষের খাদ্য নয়। তবু এই বস্তুগুলোকেই নিয়েমিত খেয়ে চলেছেন মহিলারা। এবং এই নিয়ে তাদের কোনও বিশেষ ভ্রুক্ষেপও রয়েছে বলে মনে হয় না।তারা জানেন, তারা অখাদ্য খাচ্ছেন, কিন্তু তা সত্ত্বেও এ থেকে নিজেদের সরিয়ে আনতে তারা এতটুকু আগ্রহী নন। বস্তুটা আর কিছুই নয়- লিপস্টিক।

 এক সমীক্ষা জানাচ্ছে, বাজারের ২৮ শতাংশ লিপস্টিকেই রয়েছে এমন রাসায়নিক, যা থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনাও রয়েছে। বিভিন্ন ধরনের লিপস্টিকে ব্যবহৃত প্রায় ১০ হাজার রাসায়নিক কিছুতেই মানব শরীরের পক্ষে উপযোগী নয়। যে মহিলারা সপ্তাহে ৩ দিন লিপস্টিক ব্যবহার করেন, তাদের লুপাস নামের এক চর্মরোগের সম্ভাবনা ৪০ শতাংশ বেড়ে যায়।

প্রখ্যাত কসমেটিকস ব্র্যান্ডগুলোর তৈরি লিপস্টিকেও সিসার পরিমাণ অনেক সময়েই বিপদসীমার উপরে থাকে। শুধু ত্বকের মাধ্যমে লিপস্টিক পেটে প্রবেশ করে, এমন নয়। লিপস্টিকের বেশিরভাগটাই উদরস্থ হয় খাওয়া বা পানের সময়ে।
স্বাস্থ্য সচেতন রূপ-বিশেষজ্ঞরা পরামর্শ দেন ন্যচারাল কসমেটিকস ব্যবহার করার। কিন্তু তা কতটা সম্ভব, সন্দেহ রয়েছে।

আপনার মতামত লিখুন :