কেউ না আসলে ও নির্বাচনে যাবে জাতীয় পার্টি: এরশাদ

GS News 24GS News 24
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:১৪ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০১৮

স্টাফ রিপোর্টার:>>>>

জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, কেউ আসুক আর না আসুক আমরা নির্বাচনে অবশ্যই যাব। আওয়ামী লীগও নির্বাচনে যাবে। নির্বাচনের জন্য দুটি দল হলেই যথেষ্ট। এ জন্য আমরা ৩০০ আসনেই প্রার্থী ঠিক করে পেলেছি।

মঙ্গলবার দুই দিনের সফরে রংপুরে এসে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়ার জেলে যাওয়ার বিষয়ে এরশাদ বলেন, রাজনীতি করলে জেল জুলুম সহ্য করতে হবে, এটি রাজনীতির ধারা, এটিকে মেনে নিতে হবে। বিএনপি নেতাকর্মীরাতো তাদের নেত্রীর জন্য আন্দোলন করে যাচ্ছে করবেই। তবে তারা এখন পর্যন্ত কোন ধ্বংস্ত্মাক কর্মসূচি দিচ্ছে না। রাজপথে শান্তিপূর্ণ আন্দোলন করছে, এটা খুবেই ভাল দিক, এটাই রাজনৈতিক ধারা হওয়া উচিত।

জাপা চেয়ারম্যান আরও বলেন, বিএনপির অনেক নেতারা জাপায় যোগ দিতে পারে, তবে সেটা সময়ের ব্যাপার।

এরশাদ জাতীয় পার্টির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামীতে জাপার সুদিন আসছে। দেশের মানুষ জাপাকে আবারও ক্ষমতায় দেখতে চায়। জাপা ক্ষমতায় থাকাকালে দেশের মানুষ শান্তিতে ছিল। সে সময় কোন অরাজকতা ছিল না। এজন্য আবারও জাতীয় পার্টিকে দেশের মানুষ রাষ্ট্রক্ষমতায় দেখতে চায়। আর সে লক্ষ্য নিয়েই এখন থেকেই আমাদের কাজ করে যেতে হবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা প্রায় সব আসনেই প্রার্থী চূড়ান্ত করে ফেলেছি।

সাবেক রাষ্ট্রপতি বলেন, রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আমাদের প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা বিপুল ভোটে জয়লাভ করেছে। সুষ্ঠু অবাধ নির্বাচন হলে আমরা আগামী নির্বাচনে অনেক ভাল করব। তিনি বলেন, সারা দেশে এখন জাতীয় পার্টির গনজোয়ার বইছে। জাপার এ জোয়ার ধরে রাখতে হবে।

এসময় এরশাদের সঙ্গে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা এমপি, জাপা প্রেসিডিয়াম সদস্য এরশাদের ভাই জিএম কাদের, রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াছির, জাপা নেতা আবদুর রাজ্জাক প্রমুখ।

আপনার মতামত লিখুন :