আজ দুপুরে খালেদা জিয়ার আপিল আবেদনের শুনানী

GS News 24GS News 24
  প্রকাশিত হয়েছেঃ  ১১:০৬ এএম, ২২ ফেব্রুয়ারি ২০১৮

আজ দুপুর ১২ টার পর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত আসামী খালেদা জিয়ার আপিল গ্রহনের আবেদনের শুনানী অনুষ্ঠিত হবে। এর আগে এটর্নি জেনারেল ২টার পর শুনানাী করতে আদালতের কাছে আবেদন জানালে আদালত ১২টার পর তা নির্ধারণ করেন।

এর আগে খালেদা জিয়ার আইনজীবিরা আদালতে ৮৮০ পৃষ্টার জামিন আবেদন দাখিল করেন। আবেদনে খালেদা জিয়া নির্দোষ বলে দাবী করা হয়েছে।

ব্যারিস্টার আতিকুর রহমান ও ব্যারিস্টার ফাইয়াজ জিবরান জামিন বিষয়ে যাবতীয় আনুষ্টানিকতা সম্পন্ন করেন। তারা জানান, খালেদা জিয়ার জামিনের জন্য মোট ৮৮০ পৃষ্ঠার জামিন আবেদন প্রস্তুত করা হয়েছে। আজ বৃহস্পতিবা খালেদা জিয়ার আপিল আবেদন গ্রহণ করার পরই আদালতে জামিন আবেদন করা হবে।

আপনার মতামত লিখুন :