আন্দোলন করে মুক্ত করা যাবে না খালেদা জিয়াকে: হানিফ

GS News 24GS News 24
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:৪০ পিএম, ১৬ এপ্রিল ২০১৮

স্টাফ রিপোর্টারঃ>>>

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এতিমদের টাকা আত্মসাতের মামলায় কারাগারে আছেন। আন্দোলন করে তাকে মুক্ত করা যাবে না। আইনি লড়াই করে তাকে মুক্ত করতে হবে। খালেদা জিয়াকে মুক্তি না দিলে বিএনপি নির্বাচনে আসবে না, এটা দরকষাকষি ছাড়া আর কিছুই নয়। আমরা বিশ্বাস করি, সব দলের অংশগ্রহণে বাংলাদেশে নির্বাচন হবে।

 

 

রোববার দুপুরে মেহেরপুর জেলা আওয়ামী লীগের ঐতিহাসিক ১৭ এপ্রিল মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে বর্ধিত সভা শুরুর আগে সাংবাদিকদের উদ্দেশে এসব কথা বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

 

 

পরে তিনি কমিউনিটি সেন্টারে বর্ধিত সভায় অংশ নেন। বর্ধিত সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন। উপস্থিত ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন, সংরক্ষিত মহিলা আসনের এমপি সেলিনা আক্তার বানু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ গোলাম রসুলসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

আপনার মতামত লিখুন :