কাদের সাহেব যত বলবেন, তত আমাদের লাভ: নোমান

GS News 24GS News 24
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:৩০ এএম, ১৭ এপ্রিল ২০১৮

স্টাফ রিপোর্টারঃ>>>

গত কয়েকদিন ধরে ক্ষমতাসীন দলের নেতার বক্তব্য শোনার পর বিএনপির ভাইস চেয়ারম্যান নোমান বলেছেন, “ওবায়দুল কাদেরের বক্তব্য শুনলেই মনে হয় যেন এই একটা আশ্চর্য তার কন্ঠ স্বর। যে স্বরে কথা বললে আমাদের (বিএনপি) অনেক উপকার হয়। তার হিংসাত্মক যে বক্তব্য, সেই হিংসাত্মক বক্তব্যকে প্রতিহত করার একটা শক্তি অর্জন করে আমাদের দলীয় নেতা-কর্মীরা।

 

 

“তাই তার বক্তব্যকে আমরা সবসময় স্বাগতম জানাই। যেন তিনি তার বক্তব্য দিয়ে যান এবং জনগণ আরও বেশি আমাদের পক্ষে এগিয়ে আসুক।”

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সোমবার এক আলোচনা অনুষ্ঠানে একথা বলেন প্রবীণ এই নেতা।

 

 

আওয়ামী লীগের শাসনামলের সমালোচনা করে তিনি বলেন, “এই দলটির ইতিহাস প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার ইতিহাস। যে দল মজলুম জননেতা মওলানা ভাসানী প্রতিষ্ঠা করেছিলেন, সেই দল ১৯৫৭ সালে রূপমহল (পুরনো ঢাকায়) সিনেমা হলে মাওলানা ভাসানীকে বের করে দিয়ে সেদিন জনাব শেখ মুজিবুর রহমান সাহেব আওয়ামী লীগ দখল করেছিলেন।

“আওয়ামী লীগ ভেতরের রূপ স্বৈরাচারের। যে স্বৈরাচারের প্রকাশ কয়েকদিন আগে আমরা দেখেছি। আর দেশের জনগন ও দেখে যাচ্ছে।

 

 

“দেশে একটা নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করব। সেই নির্বাচনের আগে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করব, আমরা নির্বাচনের পূর্বে আমরা আমাদের হাজার হাজার নেতা-কর্মীদের মুক্ত করব। এমন হুশিয়ারী দেন বিএনপির ভাইস চেয়ারম্যান নোমান।

অবশ্যই নির্দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচনের ব্যবস্থা সরকারকে করতে হবে।”গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েনের দাবিও জানান তিনি।

 

 

বিএনপি নেতা এম ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার ছয় বছর উপলক্ষে বাংলাদেশ ইয়ুথ ফোরামের উদ্যোগে এই আলোচনা সভা হয়।

 

আপনার মতামত লিখুন :