বিএনপিকে মালয়েশিয়া থেকে শিক্ষা নেওয়া উচিত : ওবায়দুল কাদের
নিজস্ব প্রতিবেদকঃ>>>
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে বাংলাদেশ মহাকাশ জয় করেছে। এতে বাংলাদেশের নতুন যাত্রা শুরু হলো। কিন্তু বিএনপি অভিনন্দন জানাতে কৃপণতা দেখিয়ে সংকীর্ণ মনের পরিচয় দিয়েছে। তাদের দেশপ্রেম নিয়ে ও আমার প্রশ্ন আছে।
আজ শনিবার রাজধানীর শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স মিলনায়তনে ‘মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ নিরসন’ শীর্ষক সেমিনার তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, বিএনপির দুর্নীতির কারণেই ২০০৮ সালে তারা ক্ষমতায় আসতে পারেনি।জনগন তাদের ভোট দেয়নি। তাই দুর্নীতি করলে তার পরিনাম কী হয় সেটা মালয়েশিয়া থেকে বিএনপিকেই শিক্ষা নিতে হবে।বর্তমান আওয়ামী লীগ সরকার দুর্নীতি করে এমন অভিযোগ কেউ দিতে পারেনি আর পারবে ও না।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কমিটির সদস্যসচিব হারুনুর রশিদ। এ ছাড়া আলোচনায় অংশ সেন জাতীয় প্রেসক্লাব সভাপতি মুহম্মদ শফকুর রহমান, প্রমুখ।



