কাউকে’ই চিনতে পারছেন না জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফ
অনলাইন ডেস্কঃ>>>
আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে যেকোনো সময় চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া হতে পারে। মন্ত্রীর একান্ত সচিব (সরকারের যুগ্ম-সচিব) এএফএম হায়াতুল্লাহ রবিবার একথা জানিয়েছেন। শারীরিক অসুস্থতা সংক্রান্ত যেসব তথ্য মিডিয়ায় এসেছে তার বেশিরভাগই অসত্য দাবি করে তিনি বলেন, জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফ কিছুটা অসুস্থ, এই টা ঠিক যে উনি অফিস করছেন না। কিন্তু তিনি বাসায় বসে মন্ত্রণালয়ের সব ফাইল স্বাক্ষর করছেন, সবার সঙ্গে সাক্ষাৎও করছেন।
হায়াতুল্লাহ আর ও বলেন, মানুষকে চিনতে পারেন না বা তার স্বজনরা চিকিৎসার খবর রাখছেন না এসব তথ্য সঠিক নয়। মন্ত্রী ঈদের আগেও অফিস করেছেন। তিনি বলেন, মন্ত্রী আগ থেকেই অসুস্থ। লন্ডনে চিকিৎসাও নিয়েছেন। গত কিছুদিন যাবত ফের অসুস্থ বোধ করছেন। প্রধানমন্ত্রী তার নিয়মিত খোঁজ রাখছেন। তার চিকিৎসার জন্য ভারত, থাইল্যান্ড ও ইংল্যান্ডে নেয়ার অনুমতি নেয়া আছে। পরিবার প্রস্তুতি নিচ্ছে। যেকোনো সময় শারীরিক চেকআপের জন্য এ তিন দেশের যেকোনো একটিতে নেয়া হবে। জানা গেছে, গত বছরের ২৩ অক্টোবর স্ত্রী শিলা ইসলামের মৃত্যুর পর ভেঙে পড়েন সৈয়দ আশরাফ। এর ছয় মাস পর থেকে শারীরিক কিছু সমস্যা ধরা পড়ে জনপ্রশাসনমন্ত্রীর। সেসময় লন্ডন থেকে চিকিৎসা নিয়ে প্রায় সুস্থ হয়ে দেশে ফিরে অফিসও করেছেন তিনি। ফের ঈদের আগে অসুস্থ বোধ করলে বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছ থেকে ১৫ দিনের ছুটি নেন সৈয়দ আশরাফ। পরে আবার সুস্থ বোধ করলে আর যাননি। ঈদের আগ পর্যন্ত অফিসও করেছেন।



