ছয় মাস পর বাসায় ফিরলেন সাকাপুত্র হুম্মাম

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ১২:৩১ এএম, ০৪ মার্চ ২০১৭

নিখোঁজের ছয় মাস পর বাসায় ফিরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী। তিনি যুদ্ধাপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দীন কাদের চৌধুরীর ছেলে।

সালাউদ্দীন কাদের চৌধুরীর ছোট ভাই গিয়াসউদ্দীন কাদের চৌধুরী  বলেন, বুধবার দিনগত রাত আড়াইটার দিকে ঢাকার ধানমন্ডি এলাকার বাসার কাছে অবস্থিত সুলতানা কামাল মহিলা কমপ্লেক্সের পাশে কে বা কারা হুম্মামকে রেখে যায়। সে কিভাবে এলো, কারা নিয়ে গিয়েছিলো, কারা দিয়ে গেলো এসব নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে এখনো কথা বলেনি হুম্মাম। তার মানসিক অবস্থা ভালো নয়। সে এখন বিশ্রামে আছে।

হুম্মামের বাবা সালাউদ্দীন কাদের চৌধুরীকে মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয়। সেই মৃত্যুদণ্ড কার্যকর হয় ২০১৫ সালের নভেম্বরে। তিনি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন। তার ভাই গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বর্তমানে বিএনপির ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

আপনার মতামত লিখুন :