যে পাঁচটি শর্তে নির্বাচনে যাবে ঐক্যফ্রন্ট

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ১০:৩৬ এএম, ১১ নভেম্বর ২০১৮

স্টাফ রির্পোটারঃ>>>>>

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য সরকার এবং নির্বাচন কমিমন কে বেশ কিচু  শর্ত  দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। শনিবার রাতে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ দুপুরে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানাবেন জাতীয় ঐক্যফ্রন্টের আহব্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

জাতীয় ঐক্যফ্রন্ট সূত্রে জানা গেছে, গ্রহণযোগ্য ও অবাধ নির্বাচনের পরিবেশ সৃষ্টি হলেই  নির্বাচনে যাবে ড. কামালের নেতৃত্বাধীন এ জোট। গতকাল রাতের বৈঠকে এ বিষয়ে সবাই একমত হন।

বৈঠকে সিদ্ধান্ত হচ্ছে-আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ড. কামাল হোসেন নির্বাচনের তফসিল পেছানোর দাবি জানাবেন। একই সঙ্গে নির্বাচন কমিশন অভিমুখে পদযাত্রার কর্মসূচি দেবেন।

এর আগে শনিবার সন্ধ্যায় এক বৈঠক শেষে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন বলেন, আমরা নির্বাচনে যাওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। তবে অগ্রহণযোগ্য কোনো নির্বাচনের আভাস পেলে আমরা সেখানে যাব না। তখন নির্বাচন কমিশনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে।

বিএনপিসহ জাতীয় ঐক্যফ্রন্টের একাধিক সূত্র জানিয়েছে, এবার সরকারকে ওয়াকওভার দেবে না বিরোধী জোট। নির্বাচন করার ন্যূনতম পরিবেশ সৃষ্টি হলেই নির্বাচনে যাবে। সে জন্য সরকার ও নির্বাচন কমিশনকে বেশ কয়েকটি শর্ত দেবে জাতীয় ঐক্যফ্রন্ট।

শর্তগুলোর হচ্ছে-

১.নির্বাচনে সব দলের জন্য সমতল ক্রীড়াভূমি (লেভেল প্লেয়িং ফিল্ড) সৃষ্টি করতে হবে।

২.বিএনপি ও ২০-দলীয় জোট নেত্রী খালেদা জিয়ার মুক্তি দিতে হবে।

৩. তফসিল পিছিয়ে দিতে হবে

৪. নেতা-কর্মীদের বিরূদ্বে মিথ্যা ও গায়েবি মামলায় গ্রেফতার হওয়া রাজনৈতিক বন্দিদের মুক্তি। পাশাপাশি রাজনৈতিক মামলায় নতুন করে গ্রেফতার বন্ধ করতে হবে।

৫. সংসদ ভেঙে নির্বাচন দেয়া। এ বিষয়ে জাতীয় ঐক্যফ্রন্টের সুস্পষ্ট নির্দেশনা হচ্ছে-একজন প্রধান উপদেষ্টার নেতৃত্বে ১০ উপদেষ্টা পরিষদ গঠন করে তাদের অধীনে জাতীয় নির্বাচন সম্পন্ন করা।

 

এদিকে জোট বেঁধে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার তথ্য নির্বাচন কমিশনকে অবহিত করে আজ চিঠি দেবে বিএনপি ও জোটের নিবন্ধিত শরিক দলগুলো। চিঠির সঙ্গে তফসিল পেছানোর আবেদন জমা দেয়া হবে। এ ছাড়া আগামীকাল নির্বাচন কমিশনের সঙ্গে ঐক্যফ্রন্ট নেতারা বসতে চান। এ জন্য আজ কমিশনের কাছে সময় চাওয়া হতে পারে।

আজ সংবাদ সম্মেলনের আগে সকাল ১০টায় ড. কামাল হোসেনের বাসায় জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের বসার কথা রয়েছে। সেখানেই সংবাদ সম্মেলনে যা বলা হবে তা ঠিক করা হবে।

এর পর সংবাদ সম্মেলনে নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে নিজেদের অবস্থান জাতির কাছে স্পষ্ট করবেন তারা। রাতে জোটের একাধিক নেতা বলেন, আন্দোলনের অংশ হিসেবেই তারা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

আপনার মতামত লিখুন :