নির্বাচনে আওয়ামীলীগ পরাজিত হলে দেশ রক্তের বন্যা বয়ে যাবেঃ ওবায়দুল কাদের

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ০২:১৯ পিএম, ০৬ ডিসেম্বর ২০১৮

স্টাফ  রির্পোটারঃ>>>>>>

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আসন্ন নির্বাচনে আওয়ামীলীগের পরাজয় মানে দেশে রক্তের বন্যা বয়ে যাওয়া, আমাদের পরাজয় মানে ২০০১ সালের অন্ধকার ফিরে যাওয়া।

আমরা কী সে সন্ত্রাস দুর্নীতির অমানিশার অন্ধকারে ফিরে যেতে চাই? । এমন প্রশ্ন করে রাখেন ওবায়দুল কাদের। কাদের বলেন এবারের নির্বাচনে আওয়ামীলীগের জয়ের বিকল্প নেই ।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে স্বেচ্ছাসেবক লীগের নির্বাচনী বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।

আওয়ামীলীগ সাধারন সম্পাদক বলেন, মির্জা ফখরুলকে আমি চ্যালেঞ্জ করছি, আপনাদের এমন কি কাজ আছে যেটা দেখে মানুষ ভোট দেবে। আছে হাওয়া ভবন আর খাম্বা। তাদের দুর্নীতি আর সন্ত্রাসের কারণে মানুষ আর তাদের চায় না।

তিনি বলেন, দু’একদিনের মধ্যে চূড়ান্ত মনোনয়নের চিঠি আমরা দিয়ে দেবো।  আজ সেটা শুরু হবে, কালকের মধ্যে সেটা শেষ হবে। নির্বাচনে মহাজোট থেকে আমরা প্রার্থী দিয়েছি, তারা বিপুল ভোটে জয়ী হবে। তবে আত্মতুষ্ট হওয়ার মতো পরিবেশ নেই।

সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। দলের স্বার্থে ত্যাগ স্বীকার করতে হবে। ক্ষমতায় আসলে সম্মান দেয়া হবে।

কাদের আরো বলেন, বিএনপি তাদের মনোনয়নে বাণিজ্য করেছে।  অনেকে মনোনয়ন না পেয়ে টাকার জন্য নেতাদের দ্বারে দ্বারে ঘুরছে। অনেক নেতা নাকি পালিয়েও গেছে।

তারাতো কেন্দ্র পাহারা দেবে। আমাদেরও কেন্দ্র রক্ষা করতে হবে। স্বেচ্ছাসেবক লীগকে সতর্ক থাকতে হবে।

 

আপনার মতামত লিখুন :