নড়াইল-১ আসনে হঠাৎ বিএনপির প্রার্থী পরিবর্তন
স্টাফ রির্পোটারঃ>>>>>>>
নড়াইল-১ আসনে প্রার্থী পরিবর্তন করেছে বিএনপি। ঐ আসনে কর্নেল সাজ্জাদের পরিবর্তে আলম জাহাঙ্গীর বিশ্বাসকে মনোনয়ন দেওয়া হয়েছে।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
নড়াইল-১ আসনে বিএনপি থেকে জেলা বিএনপির জাহাঙ্গীর আলম বিশ্বাস ও কর্ণেল (অব.) সাজ্জাদ হোসেনকে দলীয় মনোনয়নের চিঠি দেওয়া হয়।
শুক্রবার রাতে প্রথমে বিএনপির মনোনিত প্রার্থী কর্ণেল (অব.) সাজ্জাদ হোসেনকে চূড়ান্ত প্রার্থী হিসাবে চিঠি দেওয়া হয়।
এমন সংবাদে দলীয় নেতা-কর্মীদের মাঝে তীব্র ক্ষোভ দেখা দেয়। কয়েক ঘন্টা পার হতে না হতেই জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমকে চূড়ান্ত মনোনয়নের আরেকটি চিঠি দেওয়া হয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম নড়াইল-১ আসনে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।



