বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা দিয়ে মিলন–সমর্থকদের বিক্ষোভ ।

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:১৯ পিএম, ০৮ ডিসেম্বর ২০১৮

স্টাফ রির্পোটারঃ>>>>>>>

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন না পাওয়ায় নয়াপল্টনে বিক্ষোভ দেখিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ ন ম এহসানুল হক মিলনের সমর্থকরা।

তাঁকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন মিলনের কর্মী-সমর্থকেরা।

মিলনের সমর্থকরা বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মো. মোশাররফ হোসেনের পরিবর্তে এহসানুল হক মিলনকে মনোনয়ন দেয়ার দাবি জানান। কারণ তিনি এলাকায় পরিচিত নন।

বিক্ষুব্ধ নেতাকর্মীরা দুপুর ২টার দিকে ওই তালা খুলে দেন। তবে সেখান থেকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের দিকে রওনা হয়েছেন। এরআগে গতরাতে গুলশানে বিক্ষোভ দেখান কুষ্টিয়া-৩ আসনের মনোনয়ন বঞ্চিত সোহরাব উদ্দিনের সমর্থকরা।

শনিবারে বিক্ষোভের আগে ওই কার্যালয়ে সংবাদ সম্মেলনে মনোনয়ন বঞ্চিতদের বিক্ষোভের বিষয়ে রুহুল কবীর রিজভী বলেন, এটা বিক্ষোভের কিছু হয়নি। ছোট-খাটো দুয়েকটি প্রতিক্রিয়া.. এটা কি নতুন কিছু? এটা তো নতুন নয়। বরং যাদের দেয়া হয়েছে তারা অত্যন্ত জনপ্রিয় এলাকায়। আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে এলাকার মানুষের কাছে তাদের সম্পৃক্ততা অত্যন্ত নিবিড়। সুতরাং যাদের মনোনয়ন দেয়া হয়েছে তারা প্রাণবন্ত এবং আগামী নির্বাচনে সকল প্রতিকূলতার মুখে তারা লড়ে যাবে।’

আপনার মতামত লিখুন :