ক্ষমতাসীনদের লজ্জা-শরম নেইঃ মির্জা ফখরুল

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:১৬ পিএম, ১৫ জানুয়ারি ২০১৯

স্টাফ রির্পোটারঃ>>>

ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের লজ্জা-শরম নেই বলে  মন্তব্য করেছেন  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন ৩০ ডিসেম্বর নির্বাচনের পর থেকে দেশে দখলদারিত্ব প্রতিষ্ঠা পেয়েছে। প্রতিটি জেলায় নির্যাতন, লুট ও চরম নৈরাজ্য সৃষ্টি করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তারা ফাঁকা মাঠে গোল করার যে গ্রুপিং করেছিল তা জাতির সামনে খোলাসা হয়ে গেছে।নীলনকশা নৃশংসতা, ও অপকৌশল জনগণের সামনে উঠে এসেছে। তাদের লজ্জা নেই এবং শরম নেই।

আজ মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গুরুতর আহত যশোরের যুবদলকর্মী ফয়সালকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সারা দেশে বিএনপি ও বিরোধী নেতাকর্মীদের ওপর জঘন্য হামলা করা হয়েছে। যশোরের যুবদলকর্মী ফয়সালের শরীরের কয়েক স্থানে ছুরিকাঘাত করা হয়েছে। তার শরীরে ৮ ব্যাগ রক্ত দিতে হয়েছে।
৩০ ডিসেম্বরের ভোটে মহাচুরি হয়েছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ এত বড় একটা চুরি করেছে যে, তা এখন সামাল দিতে পারছে না। স্টেডিয়ামে গিয়ে গোটা জাতির কাছে তাদের মাফ চাইতে হবে।

সারা দেশ এখন হাসপাতালে পরিণত হয়েছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ক্ষমতা কি ভয়ঙ্কর, সেখানে থাকলে মানুষকে আর তখন মানুষ মনে হয় না। ক্ষমতায় টিকে থাকার জন্য হত্যা, আক্রমণ, রক্তপাত সব কিছু করা হয়েছে। এসবের মধ্য সারা দেশ এখন হাসপাতালে পরিণত হয়েছে।

প্রসঙ্গত, নির্বাচনের পর দিন ৩১ ডিসেম্বর যশোরের কোতোয়ালির সারথী এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হন ফয়সাল। ১ জানুয়ারি তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাকে দেখতে যান মির্জা ফখরুল। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. জেডএম জাহিদ হোসেন।

আপনার মতামত লিখুন :