আওয়ামী ওলামা লীগ আ.লীগের সহযোগী সংগঠন নয়

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:৩৪ পিএম, ২২ জানুয়ারি ২০১৯

আওয়ামী ওলামা লীগ নামের সংগঠনের সঙ্গে আওয়ামী লীগের কোনও সম্পর্ক নেই বলে জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।
সোমবার আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত ‘প্রকাশের জন্য সংবাদ’ শিরোনামে বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ‘আওয়ামী ওলামা লীগ’-এর ব্যানারে একটি সংবাদের প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের দৃষ্টি আকর্ষিত হয়েছে। এ সংবাদে ‘আওয়ামী ওলামা লীগ’-এর বরাতে বিপিএল ক্রিকেট নিষিদ্ধের দাবি করা হয়েছে। আমরা অত্যন্ত স্পষ্টতার সঙ্গে বলতে চাই- আওয়ামী ওলামা লীগ নামে এ মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগের কোনো সহযোগী সংগঠন অথবা এই নামে কোনো পর্যায়ে কোনো ধরনের কমিটি নেই এবং প্রকাশিত সংবাদের সঙ্গে আওয়ামী লীগের কোনো ধরনের কোনো সম্পর্ক নেই।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আওয়ামী ওলামা লীগের নামে এ ধরনের কর্মকাণ্ড পরিচালনা করা সম্পূর্ণ অনৈতিক ও বেআইনি। আমরা সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের অনৈতিক ও বেআইনি কার্যক্রম থেকে বিরত থাকার জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। একই সঙ্গে আওয়ামী ওলামা লীগের নাম ব্যবহার করে আওয়ামী লীগের নীতিবিরোধী কর্মকাণ্ড পরিচালনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।

আপনার মতামত লিখুন :