জঙ্গিবাদের নামে দেশের ভাবমূর্তি নষ্ট করছে সরকার: রিজভী

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ০৮:২২ পিএম, ২৫ মার্চ ২০১৭

নিজস্ব প্রতিবেদক >> বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, জঙ্গিবাদের নামে দেশের সম্মানহানি করছে সরকার। সরকারের কর্মকাণ্ডে দেশের মানুষ আজ নির্বাক। কিন্তু নির্বাক মানুষ যখন জেগে উঠবে তখন আওয়ামী লীগ পালানোরও পথ পাবে না।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে জিয়াউর রহমান ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, ভারতের কাছ থেকে ৫০ কোটি ডলার দিয়ে যে অস্ত্র কেনা হবে সেটারও কোনো যুক্তিকতা নেই। কেননা ভারত যেখানে নিজেই অস্ত্র আমদানি করে সেখানে তারা বাংলাদেশকে কী অস্ত্র দেবে। আর প্রতিরক্ষা চুক্তি হলে তাদের কাছ থেকে ছাড়া অন্য কোথাও থেকে অস্ত্র কিনতে পারব না।

তিনি বলেন, বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা ভারতের কাছে গুম করার ষড়যন্ত্র করা হচ্ছে। ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি হলে দেশের ভাবমূর্তি নষ্ট হবে।

আপনার মতামত লিখুন :