বাংলাদেশ ব্যাংকে অগ্নিকাণ্ড নিয়ে প্রশ্ন আমির খসরুর
ঢাকা অফিস>>>
শুক্রবার (২৪ মার্চ) জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত এক আলোচনা সভায় বক্তৃতা করছিলেন বিএনপির নেতা। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ‘বাংলাদেশের স্বাধীনতা ও মেজর জিয়ার ঘোষণা’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী কৃষক দল।
প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফর প্রসঙ্গে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আজকে প্রধানমন্ত্রীর সফরকে নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। জনগণ জানতে চায় সেখানে কী চুক্তি হবে। তিস্তা চুক্তি নিয়ে কোনো আলোচনা নেই।
বিএনপির ভাইস চেয়ারম্যান ও কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।



