চিকিৎসা নিতে সিঙ্গাপুরে গেলেন মির্জা ফখরুল

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ১১:১৬ এএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৯

স্টাফ রির্পোটারঃ>>>>

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

স্ত্রী রাহাত আরা বেগমকে নিয়ে সোমবার সন্ধ্যায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুর রওনা হন তিনি।

সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসা নেবেন তিনি । এর আগে গতবছরের ৩ জুলাই ব্যাংককের ব্রামরুনগ্রাদ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করেন ফখরুল।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত বছরের ৮ ফেব্রুয়ারি কারাবন্দি হওয়ার পর থেকে দলকে ঐক্যবদ্ধ রাখতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন মির্জা ফখরুল।

নানা প্রতিবন্ধকতার মধ্যেও দেশের বিভিন্ন স্থানে প্রচারের নেতৃত্ব দেন তিনি। বিএনপি নেতারা জানান, নির্বাচনসহ নানা ব্যস্ততার কারণে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিয়মিত চিকিৎসা ব্যাহত হয়েছে।

প্রসঙ্গত, ইন্টারন্যাল ক্যারোটিভ আর্টারিতে জটিলতায় ভুগছেন তিনি। চিকিৎসা শেষে আগামী দুই-তিন দিন পর দেশে ফিরবেন তিনি বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

আপনার মতামত লিখুন :