সরকার ক্ষমতার মোহে অন্ধ ও বেপরোয়া হয়ে উঠেছে

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:৩০ পিএম, ৩১ মার্চ ২০১৭

নিজস্ব প্রতিবেদক>>>

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ভোটারবিহীন সরকার ক্ষমতার মোহে অন্ধ ও বেপরোয়া হয়ে উঠেছে। নিজেই দুর্নীতি অনাচার সৃষ্টি করে দেশকে এক মহা দুর্যোগের মধ্যে ঠেলে দিয়েছে। এই রক্তাক্ত পন্থা অবলম্বনের মাধ্যমে লাশের স্তুপ বানিয়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে না।

বৃহস্পতিবার মধ্যরাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।বিবৃতিতে খালেদা জিয়া বলেন, বাংলাদেশকে গোরস্থানে পরিণত করাই যেন আওয়ামী লীগের প্রধান রাজনৈতিক লক্ষ্য। দেশের শহর থেকে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত মৃত্যু বিভীষিকা ওঁত পেতে আছে। দেশের মানুষ আজ রক্তহীন করা ভীতি এবং উৎকন্ঠার মধ্যে দিন যাপন করছে। চারিদিকে সংশয়-ভয়জনিত আর্তনাদ শোনা যাচ্ছে।

তিনি বলেন, ক্ষমতাসীনরা টের পাচ্ছে না যে, তাদের অপকীর্তি ও অনাচারের জন্য তাদের দিকে মহাদুর্দিন এগিয়ে আসছে। বর্তমান আওয়ামী সরকারের অপশাসনে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন কুৎসিত আকার ধারণ করেছে। ক্ষমতাসীনদের নির্দেশেই আইনশৃঙ্খলা বাহিনী নুরুল আলম নুরুকে হত্যা করেছে। এই পৈশাচিক হত্যাকাণ্ডে সাথে যারা জড়িত তাদেরকে বর্তমান সরকার রেহাই দিলেও সেদিন আর বেশি দুরে নয় যেদিন তাদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে। ত্রাস সৃষ্টি করে ক্ষমতার দাপটে জনগণকে ভয় পাইয়ে দেওয়ার অপকৌশল করে কোনো লাভ হবে না।

আপনার মতামত লিখুন :