স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক দুপুরে

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ১০:২৯ এএম, ০৫ মার্চ ২০১৯

নিজস্ব প্রতিবেদকঃ>>>>

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে আজ মঙ্গলবার দুপুরে বৈঠক করবেন বিএনপি নেতারা।

মঙ্গলবার দুপুর আড়াইটায় সচিবালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। তবে খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টিই বেশি প্রাধান্য পাবে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বৈঠকে অংশ নেবে।

এ সময় খালেদা জিয়ার  চিকিৎসা ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। তবে খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টিই বেশি প্রাধান্য পাবে।

এর আগে গত বছরের সেপ্টেম্বরে বিএনপির একটি প্রতিনিধিদল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে কারাবন্দি খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে আলোচনা করে।

গত রোববার নাইকো দুর্নীতি মামলায় আদালতে হাজির হন খালেদা জিয়া। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার সঙ্গে কথা বলেন।

এরপরই বিএনপি মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, চিকিৎসকদের কাছ থেকে যথাযথ চিকিৎসা পাচ্ছেন না খালেদা জিয়া।

আপনার মতামত লিখুন :