ওবায়দুল কাদেরের অসুস্থতায় উদ্বিগ্ন জামায়াত

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ১০:৫৫ এএম, ০৫ মার্চ ২০১৯

বাংলাদেশ জামায়াতে ইসলামী গুরুত্বর অসুস্থ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের দ্রুত সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছে।

দলটির প্রচার বিভাগের দায়িত্বে থাকা এস আলমের পাঠানো ওই বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অসুস্থতায় আমরা উদ্বেগ প্রকাশ করছি।’

তিনি বলেন, বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে ওবায়দুল কাদের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তার দ্রুত সুস্থতা কামনা করছি এবং আশা করছি, তিনি আবার সুস্থ হয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে ফিরে এসে ইতিবাচক ভূমিকা পালন করবেন।

প্রসঙ্গত, রোববার (৩ মার্চ) সকালে শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) আইসিইউতে ভর্তির পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়। আইসিইউতে চিকিৎসা দিয়ে অবস্থা কিছুটা স্থিতিশীল হলে তার এনজিওগ্রাম করে হৃদপিণ্ডের রক্তনালীতে তিনটি ব্লক ধরা পড়ে।

ওবায়দুল কাদেরের সর্বশেষ শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন ডা. দেবী শেঠিসহ মেডিকেল বোর্ড। এ সময় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে ঢাকায় আসা তিন সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দলও ছিলেন।

পরে ডা. দেবী শেঠির পরামর্শে ওবায়দুল কাদেরকে চিকিৎসার জন্য সোমবার রাতে সিঙ্গাপুর নেওয়া হয়।

আপনার মতামত লিখুন :