কলঙ্কিত করা হয়েছে ডাকসু নির্বাচনকেওঃরিজভী

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:৪৩ এএম, ১২ মার্চ ২০১৯

নিজস্ব প্রতিবেদকঃ>>>

জাতীয় সংসদ নির্বাচনের মতো ডাকসু নির্বাচনকেও কলঙ্কিত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

গতকাল সোমবার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদসম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ‘ডাকসু একটি ঐতিহাসিক প্রতিষ্ঠান। ভাষা, স্বাধিকার, স্বাধীনতা, গণতন্ত্রসহ সকল অধিকার আন্দোলনে ডাকসুর ভূমিকা ছিল অগ্রগামী। জাতীয় নির্বাচনের স্মৃতি ডাকসু নির্বাচনেও শিক্ষার্থীদের তাড়া করছে। শিক্ষার্থীদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।’

তিনি বলেন, ‘বিরোধী মতের শিক্ষকদের ডাকসু নির্বাচনের কোনো দায়িত্বে রাখা হয়নি। সাধারণ ছাত্রদের হুমকি দিয়ে হলগুলো পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছে ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রলীগকে অবৈধপন্থায় বিজয়ী করার সব চেষ্টা করছে।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘আওয়ামী লীগের নেতারা বিদ্বেষ ও বিভাজন ছড়াচ্ছেন। খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তাকে নিয়ে মস্করা করতেই মন্ত্রী ও আওয়ামী লীগ নেতারা প্রতিযোগিতায় নেমেছেন। আর বিদ্বেষ থেকেই সরকার তাকে বিশেষায়িত হাসপাতালে ভর্তির সুযোগ দিচ্ছে না।’

আপনার মতামত লিখুন :