কাগজে কলমে দেশ বিক্রি করেই আ’লীগ বিদায় নেবে : দেশনেত্রী বেগম খালেদা জিয়া

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০২:৩৮ এএম, ১১ এপ্রিল ২০১৭

‘অবৈধ আওয়ামীলীগ সরকারের এই পাঁচ বছরে কাগজে কলমে দেশটা ভারতের কাছে বিক্রি করে দিয়ে আওয়ামী লীগ বিদায় নেবে’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া।

এছাড়াও, ভারত-বাংলাদেশের মধ্যকার বিভিন্ন চুক্তি-সমঝোতার বিষয়ে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, ‘পাঁচ বছর ক্ষমতায় থাকতেই তারা ভারতের সঙ্গে চুক্তি করেছে। আওয়ামী লীগের উদ্দেশ্য হলো পাঁচবছর ক্ষমতায় থাকতে হবে, থাকতে দিতে হবে’।

গুলশান নিজ কার্যালয়ে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে জাতীয়তাবাদী প্যানেল থেকে নবনির্বাচিত নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে রোববার রাতে বেগম খালেদা জিয়া এসব কথা বলেন।

দেশনেত্রী বেগম খালেদা জিয়া আরো বলেন, ‘আওয়ামী লীগ সবসময় চোরাই পথে ক্ষমতায় আসে। চোরাইপথে ক্ষমতায় এসে তারা ষড়যন্ত্র করে।’

তিনি বলেন, ‘বর্তমানে যে নির্বাচন কমিশন আছে, বিশেষ করে প্রধান নির্বাচন কমিশনার তিনি মোটেও নিরপেক্ষ নন। তার কাছ থেকে আমরা নিরপেক্ষ নির্বাচন আশা করতি পারি না। আর যে সরকার আছে, তাদের কাছেও কখনই নিরপেক্ষ নির্বাচন আশা করা যায় না।’

‘স্থানীয় সরকার নির্বাচন, সিটি নির্বাচন থেকে শুরু করে উপজেলা নির্বাচন সবগুলো একই অবস্থা হয়েছে। বিএনপি যে সব মেয়র নির্বাচিত হয়েছে তাদেরকে এখন মিথ্যা মামলা দিয়ে বহিষ্কার করে তাদের (ক্ষমতাসীনরা) লোক বসিয়ে দেওয়া হয়। শেখ হাসিনার নির্দেশেই এগুলো হচ্ছে’ বলেন তিনি।

সর্বশেষ কুমিল্লা সিটি নির্বাচনে কথা উল্লেখ করে বিএনপি প্রধান বলেন, ‘ এ নির্বাচনেও ব্যাপক কারচুপি হয়েছে। আগে যে নির্বাচন কমিশনার ছিল বর্তমানে যিনি আছেন তিনি কিন্তু উনার পথই অনুসরণ করেই চলেছেন। এর বাইরে কিন্তু যাচ্ছেন না। না হলে আমার কুমিল্লা সিটি নির্বাচনে ৫০ হাজার ভোটের ব্যবধানে জিততাম।’

তিনি বলেন, ‘সরকার আরও অনেক বছর ক্ষমতায় থাকার জন্য ভারতের সঙ্গে চুক্তি করেছে। তাই এবারও ভোট হবে না। চুরি করে পুলিশকে দিয়ে, ছাত্রলীগ-গুণ্ডালীগকে দিয়ে নির্বাচন করবে।’

বর্তমান সরকার, জনগণের সরকার নয় উল্লেখ করেন বেগম খালেদা জিয়া বলেন, ‘তারা জনগণের নির্বাচিত নয়। আজ যিনি প্রধান নির্বাচন কমিশনার হয়েছেন, তিনি মোটেও নিরপেক্ষ নন। তিনি নিরপেক্ষ নন বলে আমরা তার কাছ থেকে নিরপেক্ষ নির্বাচন আশা করতে পারি না। আর যে সরকার আছে, তার অধীনে নির্বাচন তো আশা-ই করা যায় না।’

এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ অহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদিন, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার প্রমুখ।

আপনার মতামত লিখুন :