রাজপথে আন্দোলনের মাধ্যমেই এই সরকারকে পরাজিত করতে হবে- মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নিজস্ব প্রতিবেদক :>>> দেশের জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলনের মাধ্যমেই এই সরকারকে পরাজিত করতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, বিভিন্ন চুক্তির মাধ্যমে সরকার বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করেছে। এ অবস্থা আর চলতে দেয়া যাবেনা। জনগণকে সঙ্গে নিয়ে এবার রাজপথে আন্দোলনের মাধ্যমেই এই সরকারকে পরাজিত করতে হবে।
মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউশন মিলনায়তনে এক প্রতিবাদী সমাবেশে তিনি এসব কথা বলেন।
১১ এপ্রিল ২০১৭ দৈনিক আমার দেশ পত্রিকা বন্ধের ৪ বছর উপলক্ষে এ প্রতিবাদী সভার আয়োজন করে ‘আমার দেশ’ পরিবার নামের একটি সংগঠন।আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত আছেন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ফরহাদ মজহার, অধ্যাপক এমাজ উদ্দিন আহমদ, অধ্যাপক মাহবুব উল্লাহ সহ বুদ্ধিজীবী, পেশাজীবীসহ আরো অনেকে।



