মিরসরাইয়ের করেরহাটে যুবলীগ নেতাকে নৃশংস ভাবে কুপিয়ে হত্যা

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:৩৬ পিএম, ০৮ মে ২০১৭

মিরসরাই প্রতিনিধিঃ>>>>

মিরসরাই উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি গোলাম মোস্তফাকে (৩৫) নিজ বাড়িতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাত আনুমািনক ১.৩০ টার সময় উপজেলার করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় করেরহাট বাজার থেকে রাতে নিজ মোটরসাইকেলযোগে গোলাম মোস্তফা বাড়ি ফিরছিলেন। নিজ বাড়ির উঠানে এলে আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে রেখে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই গোলাম মোস্তফার মৃত্যু হয়। খবর পেয়ে সোমবার ভোরে গোলাম মোস্তফার বাড়িতে ছুটে যান করেরহাট ইউনিয়নের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুলতান জসিম উদ্দিন। তারা এই হত্যাকাণ্ডের সঙ্গে যেই জড়িত থাক না কেন, তাদের খুঁজে বের করা হবে বলে জানান। জোরারগঞ্জ থানার এসআই বিপুল দেবনাথ জানান, খবর পেয়ে ভোরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলা ও ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো প্রস্তুতি চলছে।

আপনার মতামত লিখুন :