প্রধান মন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ে’র হুমকি আওয়ামীলীগ নেতা’র
স্টাফ রির্পোটার>>>>
সামনে জাতীয় সংসদ নির্বাচনে আমরা এই সরিষাবাড়ীতে অধ্যক্ষ আব্দুর রশিদ সাহেবের মনোনয়ন নিশ্চিত করতে চাই,এই মনোনয়ন নিশ্চিত করতে জননেত্রী শেখ হাসিনা’র তার পর্যন্ত সরিষাবাড়ী’র আপামর জন সাধারনকে সাথে নিয়ে প্রধান মন্ত্রী’র কার্যালয় ঘেরাও করে অধ্যক্ষ আব্দুর রশিদ সাহেবের নৌকা প্রতিকের মনোনয়ন নিশ্চিত করবেন বলে তার বক্তব্য’র একাংশে এ কথা বলেন।গতকাল শনিবার রাতে সংসদীয় মেষ্টা,তিতপল্লা ও সরিষাবাড়ী আসনের আওয়ামীগের উদ্দ্যেগে মাদক ও সন্ত্রাস বিরোধী ও নৌকা প্রতিকের মনোনয়নের দাবীতে পৌর সভার আরামনগর বাজার আবেদ কলোনী থেকে র্যালি ও পথ সভা শুরু হয়ে বাউসী পপুলার মোড় মুক্তিযোদ্ধা স্মরণীতে পথ যাত্রা শেষে করে পথ সভা অনুষ্ঠিত হয়।ওই পথ যাত্রায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামীলীগের সদস্য ও পিংনা ইউপি চেয়ারম্যান খন্দকার মোতাহার হোসেন উল্লেখিত কথাগুলো তার বক্তব্য বলেন।
পথ সভায় উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি-মনির উদ্দিনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপাধ্যক্ষ হারুন অর রশিদ,প্রধান অতিথী হিসেবে সরিষাবাড়ী আসনের নৌকা প্রতীকে মনোয়ন প্রত্যাশী সরিষাবাড়ী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ আব্দুর রশীদ উপস্থিত ছিলেন।
আরও বক্তব্য রাখেন-সরিষাবাড়ী অনার্স কলেজের অধ্যক্ষ সরোয়ার জাহান,জেলা পরিষদের সদস্য ফতেহ লোহানী,সরিষাবাড়ী পৌরসভার মেয়র রুকুনুজ্জামান রোকন,এডভোকেট আব্দুল্লাহ,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক,ইউপি চেয়ারম্যান মনছুর আলী খান,নাসির উদ্দিন রতন,এ কে এম আনিসুর রহমান প্রমূখ।সভা পরিচালনা করেন পৌর আওয়ামীলীগের সভাপতি উপাধক্ষ্য মিজানুর রহমান।



