বিএনপির ক্ষমতার চিন্তা করা মানে বোকার স্বর্গে বাসকরা: কাদের
স্টাফ রির্পোটার :>>>>
আগামী নির্বাচনে (২০১৮)বিএনপির ক্ষমতায় যাওয়ার চিন্তা বোকার স্বর্গে বাস বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, খালেদা জিয়া বলেছিলেন আওয়ামী লীগ ৩০টি আসনও পাবে না। ২০০৮ সালের নির্বাচনে তার দল বিএনপিই ৩০টি আসন পায়নি। তারা এখন আবার ২০১৮ সালে ক্ষমতায় যাওয়ার কথা ভাবে। তাদের এই ভাবনা বোকার স্বর্গে বসবাস।
ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে বুধবার(৭ জুন) বিকেলে ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণ যৌথভাবে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথিরি বক্তব্যে তিনি এ কথা বলেন।
আলোচনা সভায় ৭ জুনের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, আজ আমরা বলতে পারি- ২০০৯ সালে সরকার গঠনের সময় এই দেশে গড় আয় ছিল ৫শ’ ডলার। সেই দেশে আজ গড় আয় ১৬০০ মার্কিন ডলারের দিকে চলে গেছে। এরই নাম হচ্ছে অর্থনৈতিক মুক্তি। শেখ হাসিনার সরকার আজ সারা পৃথিবী থেকে প্রশংসা এবং সমর্থন কুড়াচ্ছে।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন ২০১৮ সাল হবে জনগণের বছর। তার মানে তারা ক্ষমতায় আসবে এমন একটা ভাব। তারা মনে করছেন, ২০০১ সালে যা হয়েছে, ২০১৮ সালেও তার পুনরাবৃত্তি ঘটবে। এটা যদি মনে করেন, তাহলে বোকার স্বর্গে বাস করছেন। ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকার সাইকেল ফেডারেশন পর্যন্ত বিলুপ্ত করেছিল। সাইকেল ফেডারেশনের সাথে নির্বাচনের কি সম্পর্ক?
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্যে তিনি বলেন, ফখরুল সাহেব ওইদিন আর ফিরে আসবে না। ২০১৮ সালে শেখ হাসিনার নেতৃত্ব আমরা বিজয়ী হব এবং আওয়ামী লীগ বিজয়ের হ্যাট্রিক করবে।
আপনারা নিজেদের ভুলে একবার ইলেকশন করেনি। ২০১৮ সালের নির্বাচনে কি হবে আমি এই মুহূর্তে বলতে পারছি না। তবে ওই নির্বাচনে পরাজয়ে আপনাদের হ্যাট্রিক হবে, এটা বলতে পারি।
তিনি বলেন, আমাদের জীবন থেকে ছয় দফা দিবস অনেকটা হারিয়েই গেছে। আওয়ামী লীগ ছাড়া, এখন আর কেউ এই দিনের চেতনা ধারণ করে না। যারা ৭ জুন পালন করে না, তারা ৭ মার্চও পালন করে না। ৭ মার্চ ৭ জুনের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা। যারা মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শে বিশ্বাস।



