খালেদার কাছে দেশ নিরাপদ নয়: শাজাহান খান

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৭:৩১ পিএম, ১৫ জুন ২০১৭

নিজস্ব প্রতিবেদন:>>>>

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অদক্ষ রাষ্ট্রনায়ক আখ্যা দিয়ে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, তার কাছে দেশ নিরাপদ নয়।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ঢাকা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (ডিজেএ) দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।তিনি বলেন, খালেদা জিয়া একজন অদক্ষ রাষ্ট্রপরিচালক। যেমন অদক্ষ চালকের কাছে গাড়ি ও পথচারী নিরাপদ হয় না তেমনি তার কাছে দেশ নিরাপদ নয়।শাজাহান খান বলেন, শেখ হাসিনা একজন দক্ষ রাষ্ট্রনায়ক। তিনি দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিচ্ছে। সন্ত্রাস-জঙ্গিবাদমুক্ত দেশ গড়ার কাজ করছে। তাই খাদ্য উৎপাদন বৃদ্ধি ও উন্নয়নের ধারা রক্ষা করতে হলে শেখ হাসিনার সরকারকে পুনরায় ক্ষমতায় আনতে হবে।

ঢাকা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জহিরুল আলম পিলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ওমর ফারুক, মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র রমজান আলী, দেশ প্রতিক্ষণের প্রধান সম্পাদক কবীর চৌধুরী প্রমুখ।

আপনার মতামত লিখুন :