ফেনীর সোনাগাজীতে জাতীয় পার্টির মিলাদ ও ইফতার
ফেনীঃ>>>>
সোনাগাজীতে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে স্থানীয় সোনাগাজী জাতীয় পার্টি। বৃহস্পতিবার ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির উপজেলা সভাপতি আবু সুফিয়ান। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোঃ এরশাদ’র উপদেষ্টা রিন্টু আনোয়ার।
এ সময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক শেখ ফরিদ উদ্দিন আত্তার, ফেনী জাতীয় পার্টির সদস্য সচিব নাজরুল ইসলাম, দাগনভূঞা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রবিউল হক রবি, জেলা যুবসংতির সভাপতি রেজাউল গনি পলাশ, সেক্রেটারি আবুল মনসুর নয়ন, প্রমুখ।



