নির্বাচনের রূপরেখা দেবে বিএনপি ঈদের পর: রিজভী

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ১০:১০ এএম, ১৭ জুন ২০১৭

অনলাইন ডেস্ক:>>>>>

আগামী একাদশ সংসদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে দেশে আর কোনো ভোট হওয়ার কোন প্রশ্নই আসে না। বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর মুক্তির দাবিতে মানববন্ধনে তিনি এস কথা বলেন।

রিজভী আহমেদ বলেন, যে নির্বাচনে মধ্যরাতে ভোটের বাক্স পূর্ণ হয়ে যায়, ধানক্ষেতে ব্যালট বক্স পাওয়া যায় সেই ভোট আর দেশে হবে না। অবাধ, সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য হবে। আর তা হবে সহায়ক সরকারের অধীনেই।

তিনি বলেন, আওয়ামী লীগ যদি মনে করে ৫ জানুয়ারির মতো ভোট করে ক্ষমতা ভোগ করবে তাহলে ভুল করবে। সেই সুযোগ আর বাংলার মাটিতে শেখ হাসিনা পাবে না। তাদের বিদায় নেয়ার সময় হয়েছে। এখন কীভাবে যাবেন সেটা তারাই ঠিক করবেন।বিএনপির এই নেতা বলেন, সহায়ক সরকারের অধীন ছাড়া আসছে নির্বাচনে বিএনপি অংশ নেবে না। ঈদের পর দ্রুত খালেদা জিয়া এ বিষয়ে রূপরেখা দেবেন।

প্রধানমন্ত্রীর সুইডেন সফরের সমালোচনা করে তিনি বলেন, পাহাড় ধসে পার্বত্য চট্টগ্রাম বিধ্বস্ত। ৫ জন সেনা সদস্যসহ দেড়শতাধিক মানুষ মারা গেছেন। আর তিনি ইউরোপ সফর করছেন। লাল গালিচা সংবর্ধনা নিচ্ছেন।

আপনার মতামত লিখুন :