দুর্গতদের জন্য ঘরে বসে মায়াকান্না করছেন খালেদা: কাদের

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০১:৫৪ পিএম, ১৭ জুন ২০১৭

কুমিল্লা প্রতিনিধি:>>>>>
পাহাড়ে দুর্গতদের জন্য ঘরে বসে খালেদা জিয়ার মায়াকান্না করছেন বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেবিএনপি নেত্রী খালেদা জিয়া ঘরে বসে সরকারের সমালোচনা আর দুর্গতদের জন্য মায়াকান্না করছেন।”
“তিন পার্বত্য জেলায় পাহাড় ধসে যারা দুর্গত হয়েছে তাদের জন্য সরকার পুরোদমে উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালাচ্ছে। ঠিক একই সময়ে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশ সফরে থেকেও পুরো ঘটনার তদারকি করছেন এবং দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছেন বলে জানান তিনি।
শুক্রবার কুমিল্লার দাউদকান্দিতে মেঘনা-গোমতী সেতু টোলপ্লাজা অনলাইন ওয়েব বেইজড এক্সেল লোড ওয়েয়িং স্কেল সিস্টেম বর্ধিতকরণ প্রকল্পের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, “বিএনপি নেত্রী খালেদা জিয়া দেশে অবস্থান করলেও তিনি বা তার দলের নেতারা দুর্গতদের কোনো প্রকার খোঁজ খবর নেননি। অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুইডেন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ক্ষতিগ্রস্ত এলাকার খোঁজ খবর রাখছেন, প্রতিদিনের ত্রাণ তৎপরতা মনিটরিং করছেন। প্রধানমন্ত্রীর মুখ্যসচিবের নেতৃত্বে একটি টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।”

দাউদকান্দি টোলপ্লাজার টোল আদায় এবং ওজন স্কেলে দায়িত্বরত টোল আদায়কারী প্রতিষ্ঠান সিএনএফ এর লোকজন ব্যাপক দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে মন্ত্রী তাদের সতর্ক করেন। টোলপ্লাজায় যাতে কোনো প্রকার দুর্নীতি না হয় সেজন্য খেয়াল রাখতে দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী এবং পৌর মেয়র নাঈম ইউসুফ সেইনকে দায়িত্ব দেন।

মন্ত্রী বলেন, আগামী ঈদে ঘরমুখো যাত্রীদের যাতে কোনো প্রকার যানজটে পড়তে না হয় সেজন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ দেশের প্রধান প্রধান সড়কগুলোতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ সময় হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রহমত উল্লাহ, দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো. আল আমীন, দাউদকান্দি সার্কেলের সহকারী পুলিশ সুপার মহিদুল ইসলাম, দাউদকান্দি পৌর মেয়র নাঈম ইউসুফ সেইন, দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমানসহ সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :