দেশে ইসলাম নিয়ে কটূক্তি করা হচ্ছে, যা দুঃখজনক: রিন্টু আনোয়ার
ফেনী প্রতিনিধিঃ>>>>
ফেনীর দাগভূঁইয়ায় জাতীয় পার্টির আলোচনা সভা ও ইফতার মাহফিলে এই মন্তব্য করেন, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের তথ্য উপদেষ্টা ও জাতীয় পার্টি ফেনী জেলার আহবায়ক রিন্টু আনোয়ার।
তিনি বলেন, যারা ধর্মকে আঘাত করে কথা বলে, তাদের বিরুদ্ধে অবস্থান নেবে জাতীয় পার্টি।
রিন্টু আনোয়ার আরো বলেন, আল্লাহ না মানেন, ঈশ্বর না মানেন, আমাদের কিছু যায়, আসে না। কিন্তু আমাদের ধর্মকে নিয়ে অনুভূতিতে আঘাত করা আমরা এটা কখনোই মানব না। ভবিষ্যতে ইসলামবিরোধী সব ষড়যন্ত্র ধংস করতে ইসলামপন্থী দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে।
দাগনভূঁইয়া উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক অ্যাড.রবিউল হক রবির সঞ্চালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা কমান্ডার শরিয়ত উল্লাহ বাঙ্গালী, ফেনী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আত্তার, ফেনী জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ইঞ্জিনিয়ার খন্দকার নজরুল ইসলাম, জাতীয় পার্টির সোনাগাজী উপজেলা সভাপতি আবু সুফিয়ান, জাতীয় যুব সংহতি ফেনী জেলার সভাপতি রেজাউল গনি পলাশ, সম্পাদক এন আই নয়ন, ওলামা পার্টি ফেনী সভাপতি মাওলানা মজিবুল হক, দাগনভূঁইয়া প্রেস ক্লাব নেতা সাংবাদিক খাঁন, উপজেলার বিভিন্ন সাংকৃতিক সংগঠনের নেতৃবৃন্দরাসহ উপজেলা জাতীয় পার্টির পৌরসভা, সকল ইউনিয়ন, অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।



