জাপা নেতা মাসুদ চৌধুরীর জন্য দোয়া

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০২:৩৮ পিএম, ১৩ জুলাই ২০১৭

নিজস্ব প্রতিবেদক :

জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য মুহাম্মদ মাসুদুর রহমান মাসুদ চৌধুরীর রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বাদ আসর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে তার জন্য দোয়া করেন মসজিদের সিনিয়র পেশ ইমাম হযরত মাওলানা মুহিববুল্লাহ বাকী নদভী। এ সময় জাতীয় পার্টির নেতা-কর্মী ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।

একই সময়ে অসুস্থ মাসুদ চৌধুরীর জন্য রাজধানীর হাইকোর্ট মাজারে দোয়া করা হয়। মোনাজাত করেন মসজিদের ইমাম মাওলানা আহম্মদ রেজা।

জাতীয় পার্টির দপ্তর সম্পাদক সুলতান মাহমুদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, অসুস্থ মাসুদ চৌধুরীর রোগমুক্তি কামনায় চট্টগ্রামের আন্দরকিল্লাস্থ শাহী জামে মসজিদে বাদ আসর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। তাছাড়া মাসুদ চৌধুরীর চট্টগ্রামস্থ বাসভবনেও দোয়া মাহফিল হয়। এতে অংশ নেন আহমেদুর রহমান চৌধুরী ফাউন্ডেশনের পরিচালক মুহাম্মদ মামুনুর রহমান চৌধুরী ও মুহাম্মদ জিয়াউর রহমান চৌধুরী, সাংবাদিক মুহাম্মদ নাজমুল ইসলাম, অ্যাড. খুরশিদ আলমসহ আত্মীয়স্বজন।

জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা মাসুদ চৌধুরী মঙ্গলবার দলীয় কার্যক্রম শেষে বাসায় ফেরার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশে অবস্থিত চট্টগ্রাম সেবা হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালের ডা. আবু মনসুর মোহাম্মদ মিজান উদ্দিন খালেদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

বুধবার সকাল ৯টায় তার শরীরে সফল অস্ত্রোপচার করা হয়। আগের চেয়ে বর্তমানে তিনি সুস্থ রয়েছেন বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন :