ব্যক্তিগত সফরে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন খালেদা জিয়া

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৭:৫৫ এএম, ১৫ জুলাই ২০১৭
????????????????????????????????????

স্টাফ রির্পোটার :>>> চিকিৎসার উদ্দেশে লন্ডনের উদ্দেশে  ঢাকা ছেড়েছেন বিএনপি চেয়ারপারসন  বেগম খালেদা জিয়া। এ্যামিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।এর আগে বিকাল সোয়া ৬টায় গুলশানের বাসভবন থেকে রওনা দিয়ে ৭টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন তিনি।

এদিকে খালেদা জিয়া বিমানবন্দরে পৌঁছানোর প্রায় ২ ঘণ্টা আগে ভিআইপি টার্মিনালে পৌঁছান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল কাইয়ুম। এ দুইজন খালেদা জিয়ার বোর্ডিং পাসসহ ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

এ সময় বিমানবন্দরের সামনের রাস্তায় অপেক্ষমান বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী স্লোগানে স্লোগানে মুখরিত করে করে তুলে পুরো এলাকা। শোডাউনের মাধ্যমে তার বিএনপি চেয়ারপারসনকে বিদায় জানান। খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে আছেন- তার একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার ও গৃহকর্মী ফাতেমা।

দলীয় সূত্রে জানা গেছে, লন্ডনে চোখ ও পায়ের চিকিৎসা করাবেন খালেদা জিয়া। চিকিৎসার পাশাপাশি লন্ডনে অবস্থানরত বড় ছেলে ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কাছে বেশ কিছু দিন তিনি অবস্থান করবেন।

এদিকে বিএনপির একটি সূত্র জানায়, বিএনপি চেয়ারপারসনের লন্ডন সফরকে কেন্দ্র করে বেশ আগে থেকেই প্রস্তুতি নিচ্ছেন তারেক রহমান। বর্তমানে ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর পরিবারও তার সঙ্গে রয়েছেন। তবে তার বাসা প্রয়োজনের তুলনায় ছোট হওয়ায় পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে থাকতে সাময়িকভাবে একটি বাসাও ভাড়া করেছেন। সেখানেই থাকবেন খালেদা জিয়া।

সর্বশেষ ২০১৫ সালে ১৬ সেপ্টেম্বর খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে যান। ওই সময়ে লন্ডনে দীর্ঘদিন ধরে অবস্থানরত বড় ছেলে তারেক রহমানসহ তার পরিবারের সাথে ঈদ উদযাপন করে দেশে ফিরেন তিনি।

আপনার মতামত লিখুন :