ছুটির বিকেলে নাতি-নাতনিদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি

GS News 24GS News 24
  প্রকাশিত হয়েছেঃ  ১০:৩৯ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৮

হাজারও ব্যস্ততার মাঝেও হাতে কিছুটা সময় পেয়েই নাতি-নাতনিদের একান্ত সময় দিলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। খানিক সময় নাতনির চুলের বেণী বেঁধেছেন। খানিক সময় দুরন্ত নাতি-নাতনিদের সঙ্গে মেতেছেন খুনসুঁটি-হাস্যোল্লাসে। ছুটির দিন শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) এমনই এক অনিন্দ্য সুন্দর বিকেল কাটিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সেসময়কার দুইটি ছবি শেয়ার করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন। এরপরই ছবি দুইটি ফেসবুকে ভাইরাল হয়ে যায়।

ফেসবুকে আশরাফুল আলম খোকন লেখেন, আজ (শুক্রবার) বিকেলে গণভবনে নাতি-নাতনিদের সাথে মাননীয় প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানা’র ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি’র সন্তান লীলা ও কাইয়ূস এর সাথে শেখ হাসিনা। সাধারণে অসাধারণ আমাদের আপা। আমাদের ঠিকানা। ছবি তুলেছেন সুমন দাস।

দেশের সবচেয়ে ব্যস্ত অফিস সামলেও সময় পেলে ছুটির দিন বা সন্তানের জন্মদিনে রসুঁই ঘরে ঢুকে পড়েন প্রধানমন্ত্রী, ভীষণ যত্নে রান্না করেন স্নেহভাজন বা প্রিয়জনের পছন্দের খাবারটা। সময় মিললে হেসে-খেলে সময় কাটান নাতি-নাতনিদের সঙ্গেও।

একইভাবে শুক্রবার তার বিকেল কাটানোর এ ছবি দু’টি ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই ভূয়সী প্রশংসার বান বইছে। জাতির জনক বঙ্গবন্ধু কন্যার এই অতি সাধারণ অবসর যাপন তার অসাধারণ ব্যক্তিত্বেরই পরিচয় দিচ্ছে বলে মন্তব্য করছেন অনেকে।

আপনার মতামত লিখুন :