বিএনপির শীর্ষ আট নেতার বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

GS News 24GS News 24
  প্রকাশিত হয়েছেঃ  ১০:২১ এএম, ০৩ এপ্রিল ২০১৮

নিজস্ব প্রতিবেদকঃ>>>

বিএনপির শীর্ষ আট নেতার বিরুদ্ধে মানি লন্ডারিং, সন্দেহজনক ব্যাংক লেনদেন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই অনুসন্ধানে দুই সদস্যের একটি কমিটি ও গঠন করা হয়েছে। দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

 

 

যাদের বিরুদ্ধে অনুসন্ধান চলছে তারা হলেন- তারা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, এম মোর্শেদ খান, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, এবং দলের নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল।

দুদক জানায়, গত ১১ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ এই সময়ের মধ্যে বিএনপির এসব নেতার ব্যাংক হিসাব থেকে ১২৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন হয়, যা একটি গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গোয়েন্দার ওই সূত্র ধরে অনুসন্ধানে নেমেছে দুদক।

 

 

যেসব ব্যাংকে বিএনপির ওই আট নেতার ব্যাংক হিসাব রয়েছে সেসব ব্যাংকে এ সপ্তাহেই চিঠি পাঠাবে দুদক। ওই চিঠিতে তাদের হিসাবের তথ্য চাওয়া হবে। শুধু তাই নয় তাদের সম্পদের হিসাবও জমা দিতে বলবে সংস্থাটি।

 

আপনার মতামত লিখুন :