জাতীয়তাবাদী আদর্শে উজ্জীবিত নেতাদের সন্মানে নবাবপুরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, তাঁতীদল ও মৎস্যজীবী দল নবাবপুর ইউনিয়ন শাখার যৌথ উদ্যোগে এক বিশেষ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) সোনাগাজীর নবাবপুর ইউনিয়নের বন্দর মার্কেটে আয়োজিত এই মাহফিলে জাতীয়তাবাদী আদর্শে উজ্জীবিত নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এবারের ইফতার আয়োজনের অন্যতম বৈশিষ্ট্য ছিল এটি ছিল সত্যিকারের জাতীয়তাবাদী চেতনার প্রতিফলন, যেখানে অংশগ্রহণকারীরা দলের প্রতি আস্থাশীল নেতা-কর্মী ও সমর্থক ছিলেন। কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই, দলীয় নেতা-কর্মীদের সম্মিলনে এই আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে নবাবপুর ইউনিয়নসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত জাতীয়তাবাদী দলের নেতা-কর্মীরা অংশ নেন। নেতৃবৃন্দ ইসলামী ঐতিহ্য ও রাজনৈতিক সংহতির গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন এবং দেশের কল্যাণ ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
ইফতার পূর্ব মুহূর্তে দেশ, জাতি ও দলের অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত সবাই দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
প্রোগ্রাম সফল করার জন্য আয়োজকরা সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতে এ ধরনের একতা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।



