বাহরাইনে কোরান প্রতিযোগিতায় বাংলাদেশের যাকারিয়ার বিশ্বজয়
বাহরাইনে ১৪তম শেখ জুনাইদ আলম আন্তর্জাতিক হিফজুল কোরান প্রতিযোগিতায় ক্বিরাত ও হিফজ উভয় বিভাগে প্রথম স্থান অধিকার করেছেন হাফেজ মো. যাকারিয়া।
যাকারিয়া এর আগে জর্ডান, মিশর, কাতার, কুয়েত ও দুবাইসহ বেশ কয়েকটি দেশে আন্তর্জাতিক কোরান প্রতিযোগিতায় প্রথম স্থানসহ একাধিক আন্তর্জাতিক পুরস্কার অর্জন করে দেশের ভাবমূর্তি উজ্জল করেছেন।
যাকারিয়ার সম্মানসূচক এ অর্জনে বাহরাইন প্রবাসীদের মধ্যে উৎসবের আমেজ বইছে। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে সংর্বধনা দেওয়ার আয়োজন চলছে।



