এই দেশে আওয়ামীলীগ একমাত্র অসাম্প্রদায়িক দল: ড. হাছান মাহমুদ

GS News 24GS News 24
  প্রকাশিত হয়েছেঃ  ১২:০৬ পিএম, ০৭ অক্টোবর ২০১৮

জিএস অনলাইন ডেস্কঃ>>>

রাঙ্গুনিয়ায় পূজা উদযাপন পরিষদের অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, “আওয়ামীলীগ একটি অসম্প্রদায়িক দল। এই দল যতবারই ক্ষমতায় এসেছে ততবারই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখেছে। অন্যান্য দল যেখানে ধর্মকে পুঁজি করে ফায়দা লুটার চেষ্টা করে সেখানে আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে দেশে সব ধর্মের সহাবস্থান নিশ্চিত করেন।

 

শুক্রবার (৫ অক্টোবর) রাতে রাঙ্গুনিয়া উপজেলার থানা সদর সৈয়দবাড়ি এলাকার একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাঙ্গুনিয়া উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

 

 

ড. হাছান মাহমুদ বলেন, সারাদেশের মতো রাঙ্গুনিয়ায় যে উন্নয়ন হয়েছে তার ধারাবাহিকতা রক্ষা করতে হবে। আমি গত ১০ বছরে এমপি হিসেবে আমার দরজা সকলের জন্য খোলা রেখেছি। কে আমার পক্ষে ও বিপক্ষে কাজ করেছে তা বিবেচনায় রাখেনি। সকলের জন্য কাজ করার চেষ্ঠা করেছি। কিছুদিন পর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তখনও আমি যখন আপনাদের দরজায় যাব, তখন আপনারাও আমার জন্য দরজা খোলা রাখবেন।

 

 

পরিষদের সভাপতি বিভুতি ভূষন সেনের সভাপতিত্বে বক্তব্য দেন চট্টগ্রাম উত্তরজেলা পূজা পরিষদের সভাপতি নন্টু ঘোষ, সাধারণ সম্পাদক নিখিল কুমার নাথ, সাবেক সাধারণ সম্পাদক নির্মল কান্তি দাশ , রাঙ্গুনিয়া থানার ওসি ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভুঁইয়া, উপজেলা যুবলীগ সভাপতি শামসুদ্দোহা সিকদার আরজু, সাবেক সাধারণ সম্পাদক শেখর বিশ্বাস, উপজেলা পূজা পরিষদের সাবেক সাধারণ সম্পাদক তপন কুমার দত্ত, অধ্যাপক অসীম কুমার শীল, পূজা পরিষদ নেতা বিজয় কুমার সেন, ত্রিদিপ কুমার সাহা, রিটন কান্তি দে, রুপেন কান্তি দে, দিলীপ দাশ প্রমুখ।

আপনার মতামত লিখুন :