দাগনভূঞায় মেয়র ফারুকের উদ্যোগে “মানবতার ঘর”
জিএস নিউজ ডেস্ক:>>>
ফেনীর দাগনভূঁঞা উপজেলার পৌর মেয়র ওমর ফারুক খাঁনের উদ্যোগে শীতকালে অসহায়, গরীব, ছিন্নমূল মানুষদের পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে ‘মানবতার ঘর’ উদ্ধোধন করা হয়েছে। বুধবার (০৯ জানুয়ারি) দুপুরে দাগনভূঁঞা বাজারে নতুন যাত্রী ছাউনি এলাকায় উদ্ধোধনকালে প্রধান অতিথি ছিলেন মেয়র ওমর ফারুক খাঁন।
ফেনী ব্লাড ডোনেশান এসোসিয়শনের সার্বিক ব্যাবস্থানায় উদ্ধোধনকালে উপস্থিত ছিলেনে এসোসিয়েশনের উপদেষ্টা মোহাম্মদ আবদুর রহিম, দাগনভূঁঞা উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু নাছের চৌধুরী, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রায়হান, ফেনী ব্লাড ডোনেশান এসোসিয়শনের সভাপতি আবদুল হান্নান, সহঃ সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসাইন আশিক, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আত্তারিকুল করির ইরফান এবং সহঃ প্রচার সম্পাদক হাসান সুজন ও কামাল উদ্দিন ও কার্যকরী সদস্য গোলাম হায়দার আসিপ সহ সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় মেয়র ফারুক জানান, আজকে প্রায় ৩/৪’শ জন দু:স্থকে শীতের কাপড় প্রদান করার মধ্য দিয়ে মানবতার ঘর উদ্ধোধন করা হয়েছে। বছরের প্রত্যেকটি সময়ে অসহায় গরীব মানুষের পাশে থেকেই আমাদের অতিরিক্ত কাপড়, চোপড়সহ যাবতীয় জিনিস এখান থেকে দু:স্থ মানুষদের দেয়ার মধ্য দিয়ে এর কার্যক্রম অব্যাহত থাকবে। তাই আমরা এর নাম দিয়েছি দমানবতার ঘর।
ফেনী ব্লাড ডোনেশান এসোসিয়শনের সভাপতি আবদুল হান্নান বলেন, মানবতার ঘরের কার্যক্রম সমুহ হলো আপনার অপ্রয়োজনীয় জিনিস এই ঘরে রেখে যাবেন আর প্রয়োজনীয় জিনিস নিয়ে যাবেন। আপনার অপ্রয়োজনীয় পাঠ্য বই রেখে যাবেন আর এই বই আমরা পৌঁছে দিবো গরীব ও মেধাবী ছাত্র -ছাত্রীদের মাঝে এবং আপনার অনুষ্ঠানের বেঁচে যাওয়া খাবার সমূহ ফেলে না দিয়ে আমাদের মানবতার ঘরের মাধ্যমে পৌঁছে দিবো কিছু গরীব ও অসহায় দের মাঝে।
আর এই ঘরের মালিক আমরা সবাই আর আমাদের লক্ষ্য কিছু গরীব ও অসহায়ের মুখে হাঁসি ফুটানো।



