ফেনী ট্রাভেলস্ এজেন্টস্ এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত
ট্রাভেল ইনফিনিটি’র হলরুমে জেলার শতাধিক ট্রাভেল এজেন্সির মালিকদের অংশগ্রহণ
ফেনী ট্রাভেলস্ এজেন্টস্ এসোসিয়েশনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) ট্রাভেল ইনফিনিটি’র হলরুমে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে ফেনী জেলার ট্রাভেল এজেন্সি ব্যবসার সাথে সংশ্লিষ্ট নেতৃবৃন্দ ও মালিকরা অংশগ্রহণ করেন।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সভাপতি ও ট্রাভেল ইনফিনিটি’র স্বত্বাধিকারী মোঃ ইসমাইল, সাধারণ সম্পাদক ও হাজী জাফর ট্রাভেলস এন্ড ট্যুরস’র স্বত্বাধিকারী জাহাঙ্গীর আলম, জিএস ট্রাভেলস এন্ড ট্যুরস’র ব্যবস্থাপনা পরিচালক মেহরাব হোসেন মেহেদী, এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি ও নিউ নাভা ট্রাভেলস’র ম্যানেজিং পার্টনার মোহাম্মদ ইসরাফিল আজাদ, আল-সাইফুল ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী সাইফুল ইসলাম, মহিপাল আনন্দ ট্রাভেলস’র স্বত্বাধিকারী স্বপন চন্দ্র দেবনাথ, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাদ ট্যুরস’র স্বত্বাধিকারী নুরুল আফসার মিলন, স্কাই স্টার ট্রাভেলস এন্ড ট্যুরস’র স্বত্বাধিকারী নাজমুল হোসেন লাভলু, অর্থ সম্পাদক ও মহিপাল এয়ার ইন্টারন্যাশনাল’র স্বত্বাধিকারী আলা উদ্দিন, হাজী ট্রাভেলস এন্ড ট্যুরস’র স্বত্বাধিকারী জিল্লুর রহমান, মক্কা মদিনা হজ্ব কাফেলার স্বত্বাধিকারী ইকবাল হোসেন, ফেনী সিটি ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মোহাম্মদ নাসির, ফাতিহা-নুর এয়ার ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মোঃ আবদুল মোতালেব পাটোয়ারী, আল-ইমরান ট্রাভেলস এন্ড ট্যুরস’র সিইও আশরাফিয়া জাহান, আল হাতিম হজ্ব কাফেলার ব্যবস্থাপনা পরিচালক এস এম মাসুম বিল্লাহ, হারুনুর রশিদ, ইমরান হোসেন, মোঃ ইসমাইল হোসেনসহ আরও অনেকে।
এছাড়াও ফেনী ট্রাভেল এজেন্টস এসোসিয়েশন ছাগলনাইয়া শাখার আতিক চৌধুরী, আনোয়ারুল আজিম পাটোয়ারী, শেখ আহমেদ, জয়নাল আবদীন, শাহিন, রাশেদ আলমসহ ফেনী জেলার স্বনামধন্য শতাধিক ট্রাভেল এজেন্সির মালিকগণ উপস্থিত ছিলেন।
ইফতারের পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

