হজ প্যাকেজ ঘোষণা করল হাব, এইবার যেতে সর্বনিম্ন খরচ লাগবে ৩ লাখ ৩৩ হাজার টাকা

GS News 24GS News 24
  প্রকাশিত হয়েছেঃ  ১০:৩০ এএম, ০৬ মার্চ ২০১৮

স্টাফ রিপোর্টারঃ>>>

বাংলাদেশ থেকে চলতি বছরের বেসরকারি ব্যবস্থাপনায় পবিত্র হজ পালন করতে ইচ্ছুকদের জন্য সর্বনিম্ন খরচ জনপ্রতি ৩ লাখ ৩২ হাজার ৮৬৮ টাকা ধার্য করা হয়েছে। আজ থেকে ২০১৮ সালের বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের নিবন্ধন কার্যক্রম শুরু হবে।

 

সোমবার দুপুরে  রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)- এর মহাসচিব শাহাদাত হোসেন চৌধুরী হাজীদের জন্য এ হজ প্যাকেজ ঘোষণা করেন।

 

লিখিত বক্তব্যে হাব মহাসচিব এম শাহাদাত হোসেন জানান,  প্রতিটি হজ এজেন্সিকে কমপক্ষে দুটি প্যাকেজ ঘোষণা করতে হবে। তবে কেউ সর্বনিম্ন প্যাকেজের চাইতে এক টাকা ও কম নিতে পারবে না।

 

হাব মহাসচিব আরও বলেন, বেসরকারি ব্যবস্থাপনায় ২০১৮ সালের প্যাকেজ ৩ লাখ ৩২ হাজার ৮৬৮ টাকা আগামী ১৫ মার্চের মধ্যে নিজ নিজ হজ এজিন্সেতে  জমা করে দিতে হবে।

 

এবার বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে যে সর্বনিম্ন প্যাকেজ নির্ধারন করে হয়েছে, তার মধ্যে বিমান ভাড়া বাবদ দিতে হবে ১ লাখ ৩৮ হাজার ১৯১ টাকা। তবে এই প্যাকেজে কোরবানির মূল্য ছাডা ধরা হয়েছে। ঘোষিত সর্বনিম্ন প্যাকেজের বাইরে হজযাত্রীদেরকে নিজস্ব অর্থায়নে (৫০০ রিয়েল) দিয়ে পশু কোরবানি করতে হবে।

 

সরকারি ব্যবস্থাপনায় এবার হজ পালনে প্যাকেজ-১ এর জন্য ৩ লাখ ৯৭ হাজার ৯২৯ টাকা এবং প্যাকেজ-২ এর জন্য ৩ লাখ ৩১ হাজার ৩৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে, কেউ আলাদা ফ্লাইটে হজে যেতে চাইলে অবশ্যই আলাদাভাবে নিবন্ধন করতে হবে। এছাড়া, যেসব ব্যক্তি বিগত তিন বছরের মধ্যে হজ করেছেন অথবা ভিসা পাওয়ার পরও হজে যাননি তাদের অতিরিক্ত ৪৬ হাজার ৯৩৫ টাকা পরিশোধ করতে হবে।

 

সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি অনুযায়ী এবার এক লাখ ২৭ হাজার ১৯৮ জন বাংলাদেশি হজ পালনের জন্য  অনুমতি  পাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৭ হাজার ১৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার জন হজে যাবেন।

চচাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ আগস্ট হজ হতে পারে।

আপনার মতামত লিখুন :