দুই দিন ধরে মরদেহ নিয়ে বন্ধ ঘরে তিন বোন!

GS News 24GS News 24
  প্রকাশিত হয়েছেঃ  ০১:১৪ পিএম, ০৩ মার্চ ২০১৮

পার্ক স্ট্রিটের রবিনসন কাণ্ডের ছায়া এবার ভারতের বাঁকুড়ায়। দুদিন ধরে বোনের মরদেহ ঘরের মধ্যে আগলে বসে রইলেন তিন বোন। শেষমেশ প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে দেয়াল টপকে বাড়ির মধ্যে ঢুকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

বাঁকুড়ার প্রতাপবাগানের বাড়িতে তিন বোনকে নিয়ে থাকতেন অর্চনা পাল। বুধবার রাতে তার মৃত্যু হয়।

প্রতিবেশীরা জানিয়েছেন, হাসপাতাল থেকে অর্চনা পালের মরদেহ নিয়ে আসার পরই তারা বাকি বোনদের মধ্যে একটা অদ্ভুত আচরণ লক্ষ্য করেন। তারা দেখেন, ঘরের সব দরজা জানালা বন্ধ করে রেখেছেন বাড়ির সদস্যরা। এতেই সন্দেহ দানা বাঁধে প্রতিবেশীদের মনে।

এরপরই পুলিশে খবর দেন প্রতিবেশীরা। পুলিশ এসে বার বার ডাকাডাকি করা সত্ত্বেও বাড়ির কেউই দরজা খোলেন না বলে অভিযোগ। এরপরই দেয়াল টপকে বাড়ির মধ্যে ঢুকে মরদেহ উদ্ধার করে পুলিশ। পাশাপাশি উদ্ধার করা হয় বাকি তিন বোনকেও। এরপর চিকিৎসার জন্য তাদের বাঁকুড়া সম্মিলনী কলেজে পাঠানো হয়।

প্রতিবেশীদের দাবি, বাড়ির কেউই মানসিকভাবে সুস্থ ছিলেন না। এমনকি এর আগেও এক বোনের মরদেহ তারা এভাবেই আগলে রেখেছিলেন।

আপনার মতামত লিখুন :