প্রেমের টানে যুবলীগ নেতা জামালের ভাতিজি চাচার সঙ্গে উধাও
ফেনী (সোনাগাজী) প্রতিনিধিঃ>>>
গভীর প্রেমের টান। সম্পর্ক চাচা-ভাতিজি। চাচা মানিক (২৬) আর ভাতিজি শান্তু (১৮) মঙ্গলবার সকালে অজানার পথে নিরুদ্দেশ হয়েছে বলে জানা গেছে।
যাবার সময় শান্তু তার মা-বাবাকে চিরকুটে লিখেছেন, ‘আমাদের এ সম্পর্ক তোমরা ও সমাজ কোনোদিনই মেনে নেবে না জানি, তাই সারা জীবনের জন্য চলে গেলাম।
ঘটনাটি ঘটে মঙ্গলবার সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের পাইকপাড়া গ্রামে। শান্ত‘র বাবা আব্দুল মোমিন একজন কাঠ মিস্ত্রী।
জানা যায়, ৪-৫ বছর ধরে শান্ত ও মানিকের সম্পর্ক। বিষয়টি তাদের পরিবারের সবাই জানতো। গোপনে বহুবার বিচার করা হয়েছিল। শান্তর বিয়ে অন্য ছেলের সঙ্গে দেয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। পালিয়ে যাওয়ার ঘটনাটি প্রথমে গোপন রাখার চেষ্টা করা হয়েছিল। পরে পরিবারের একজন ফাঁস করে দেয়।
এই দিকে মানিকের পরিবারকে সোনাগাজী যুবলীগ নেতা জামাল হুমকি ধামকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। জামাল শান্ত’র বাবার খালাতো ভাই (চাচা সম্পর্কে)।
মানিকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে ‘শান্ত তার সঙ্গে আছেন এবং এফিডেভিট করে তাদের বিয়ে হয়েছে বলে জানান’।
সোনাগাজী মডেল থানার ওসি মোয়াজ্জেম হোসেন জানান, শান্ত ও মানিকের প্রেম ঘটিত বিষয়, অন্য কিছু নয়।



