ফেনীর টাফ’র নতুন কমিটিকে জাফর ট্রাভেলস্’র ফুলেল শুভেচ্ছা

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:৫৩ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৮

নিজস্ব প্রতিনিধি :>>>
ফেনীতে ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন (টাফ) এর নব-গঠিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে হাজ্বী জাফর ট্রাভেলস্ এন্ড ট্যুারস্। বুধবার বিকেলে ফেনী সুপার মার্কের্টের কে.বি ইন্টারন্যাশনাল’র কার্যালয়ে নেতৃবৃন্দকে এই শুভেচ্ছা জানানো হয়।

 

এসময় উপস্থিত ছিলেন বিজয় ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী ও টাফ’র সহ-সভাপতি আলিম উল্ল্যাহ স্বপন, কে.বি ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী ও টাফ’র সহ-সাধারণ সম্পাদক এম.এ হায়দার টিপু, হাজ্বী জাফর ট্রাভেলস্ এন্ড ট্যুারস্ এর স্বত্বাধিকারী মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আল-আরব ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মাওলানা শাহজালাল ভূঞা, কে.বি ইন্টারন্যাশনাল এর ম্যানেজার কাজী আসিফ বিন হাবিব আকাশ প্রমুখ। জাফর ট্রাভেলস্ নব-গঠিত কমিটির সফলতা কামনা করেন।

 

উল্লেখ্য, ফেনী জেলা ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন (২০১৮-১৯) সালের নতুন কার্যকরী কমিটি বৃহস্পতিবার সর্বসম্মতি ক্রমে গঠন করা হয়। কমিটিতে আবদুল আলী আনসারী কে সভাপতি, মো. ইকবাল হোসেন ভূঞাকে সাধারণ সম্পাদক করা হয়।

আপনার মতামত লিখুন :